নোটিশঃ 🗓 ভর্তি শুরু: ১লা ডিসেম্বর ২০২৫ই 🏫 ক্লাস শুরু: ১লা জানুয়ারি ২০২৬ই| 🌟 আমাদের নূরানী বিভাগের বৈশিষ্ট্যসমূহ: ✅ সরাসরি নূরানী তা’লিমুল কুরআন বোর্ড কর্তৃক পরিচালিত ✅ প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান ✅ মনোরম ও প্রশান্তিময় পরিবেশে শিক্ষা দান ✅ হাফেজি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ✅ অল্প সময়ে পাঠ্য সমাপ্ত করে দক্ষ হাফেজ তৈরির লক্ষ্য ✅ হাফেজদের নাজেরা, আদব, আকীদা, নামাজ ও অন্যান্য আমলিক প্রশিক্ষণ ✅ সাধারণ শিক্ষা – আরবি, বাংলা, ইংরেজি ও গণিত ✅ সার্বিক শিশু বিকাশে বিশেষ মনোযোগ ✅ নৈতিকতা ও চারিত্রিক গঠনমূলক শিক্ষা ✅ নিয়মিত মেহফিল, দোয়া ও নৈতিক দিকনির্দেশনা ✅ আবাসিক ও অনাবাসিক উভয় সুবিধা 👩‍🏫 মহিলা বিভাগের বৈশিষ্ট্যসমূহ: 🌸 মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত 🌸 অভিজ্ঞ ও দ্বীনি আলেমা/আলেম দ্বারা পাঠদান 🌸 সম্পূর্ণ পরিপূর্ণ হিজাব পরিবেশে পাঠদান 🌸 আদর্শ নারী গঠনে উপযোগী পাঠ্যক্রম 🌸 আত্ম-শুদ্ধি ও নৈতিকতার চর্চায় গুরুত্ব 🌸 শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশে যত্নশীল ব্যবস্থা 🌸 দাওয়াতি ও ইসলামী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ 🌸 নিয়মিত মেহফিল, মিলাদ, দোয়া ও আলোচনা সভা 🌸 বিশেষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান 🌸 পর্যায়ক্রমে দাখিল, তাকমিল ও জামেয়া হাদীস চালু হবে ইনশাআল্লাহ 💚 আমাদের উদ্দেশ্য: ইসলামী নবজাগরণ গড়ে তোলা, শিশুদের মধ্যে নৈতিকতা, মানবিকতা, ইসলামী চেতনা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম তৈরি করা।

ভর্তির সময়, বয়সসীমা ও পোষাক

ক. জুনিয়র জামায়াত সমূহে (শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণি) ভর্তির জন্যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ করা হয়। অতঃপর ডিসেম্বর মাসের নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় (লিখিত ও মৌখিক) উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি করা হয়। আর নবম শ্রেণির ছাত্রদের জন্য JDC এবং এর ফল প্রকাশের পরে জানুয়ারীর প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নিয়ে শূন্য আসনের বিপরীতে ছাত্র ভর্তি করা হয়। খ. আলিম শ্রেণীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং ফাযিল (পাস ও অনার্স) ও কামিল শ্রেণীতে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক শিক্ষার্থী ভর্তি করা হয়।

মহিলা শাখার ভর্তির সময় মূল শাখার অনুরূপ।

ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স বিশেষ বিভাগ তাখসীসি শাখা নামে পরিচিত। এ শাখায় ভর্তির সময় নিম্নরূপ: ক. প্রাক তাখসীসি: শর্টকোর্সের মাধ্যমে ১ বছরে অষ্টম শ্রেণির উপযোগী করে গড়ে তোলার জন্য এ জামাত। প্রতি বছর জানুয়ারী মাসে ও রমজানের পরে এ শাখায় ভর্তি নেয়া হয়। খ. তাখসীসি ৮ম ও ৯ম শ্রেণিতে মূল শাখার জন্য নির্ধারিত সময়ে ভর্তি করা হয়। গ. তাখসীসি আলিম শ্রেণিতে দাখিল পরীক্ষার পরপর ভর্তি করা হয়। ঘ. তাখসীসি মুতাফাররিকা জামাতে আলিম পরীক্ষার পরপরই ভর্তি করা হয়।

প্রতি বছর রমজান মাসের পর ১৫ শাওয়ালের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদেরকে ভর্তি করা হয়। ভর্তির সময়, বয়স ও মেধা বিবেচনা করা হয়।
নাজেরা সর্বোচ্চ ৭ (সাত) বছর এবং হিফজ সর্বোচ্চ ১২ (বার) বছর।
সাদা কাপড়ের নেছফছাক গোল জামা, পাজামা ও গোল টুপি। (প্রত্যেক ছাত্রের জন্য পাগড়ী, মুসল্লা ও মেসওয়াক বাধ্যতামূলক)

সভাপতি

মুহাম্মদ হানিফ
01815-711154

ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ

মহাসচিব

মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন
01812-909325
+97155-1372670

ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ