ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স
নাম : ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স
ঠিকানা:
- ৭নং ওয়ার্ড, ছত্রপাড়া, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ
- E-mail: islaminobojagoron@gmail.com
পরিচালনায়:
অবস্থান :
চট্টগ্রাম জেলার রাউজান থানার ছত্রপাড়া ৭নং ওয়ার্ড পৌরসভা এলাকায় আদালত ভবনের উত্তর পাশে ও ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রায় ১ কানি জমির উপর (অতিরিক্ত আরও ১ কানি গ্রহণের পরিকল্পনা রয়েছে) মনোরম পরিবেশে মাদ্রাসাটির অবস্থান।
স্তরভিত্তিক প্রতিষ্ঠাকাল:
| ক্রম. | স্তরভিত্তিক নাম | প্রতিষ্ঠাকাল |
|---|---|---|
| 1 | ইবতেদায়ী (প্রাথমিক) | ০১ জুলাই ১৯৯০ ঈসায়ী |
| 2 | দাখিল (মাধ্যমিক) | ০১ জানুয়ারী ১৯৯২ ঈসায়ী |
| 3 | আলিম (উচ্চ মাধ্যমিক) | ০১ জুলাই ১৯৯৪ ঈসায়ী |
| 4 | ফাযিল (স্নাতক) পাস | ০১ জুলাই ১৯৯৬ ঈসায়ী |
| 5 | ফাযিল (স্নাতক) অনার্স | ০১ জুলাই ২০১০ ঈসায়ী |
| 6 | কামিল (স্নাতকোত্তর) হাদিস | ০১ জুলাই ২০০৪ ঈসায়ী |
| 7 | কামিল (স্নাতকোত্তর) ফিকহ | ০১ জুলাই ২০১৬ ঈসায়ী |
| 8 | কামিল (স্নাতকোত্তর) তাফসির | ০১ জুলাই ২০১৮ ঈসায়ী |
| 9 | কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স | ০১ জুলাই ২০১৭ ঈসায়ী |
স্তরভিত্তিক প্রতিষ্ঠাকাল:
ক্র. স্তরভিত্তিক নাম প্রতিষ্ঠাকাল
১ মক্তব ও নার্সারি–১ম নূরানী ২০২৫ ইংরেজি
২ নূরানী ২য়, ৪র্থ ও ৫ম (মহিলা বিভাগ) ০১ জানুয়ারি ২০২৬ ইংরেজি (চালু হবে)
পর্যায়ক্রমে দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলা মাদরাসা চালু করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাস্তর ও বিভাগ:
- নূরানী বিভাগ
- মহিলা বিভাগ (দাওরায়ে হাদিস পর্যন্ত)
- আন্তর্জাতিক হিফজুল কোরআন মাদরাসা (বালক ও বালিকা)
ভবিষ্যতে পরামর্শক্রমে অন্যান্য বিভাগ সংযোজন করা হবে।
শাখা প্রতিষ্ঠান:
ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স
মসজিদ ভিত্তিক মক্তব (পরিকল্পনাধীন)
লক্ষ্য ও উদ্দেশ্য:
আমলদার ও কিতাবী আলেম তথা হক্কানী-রব্বানী আলেম তৈরির মাধ্যমে সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক গঠন করা।
বৈশিষ্ট্য:
সুন্নাতে নববীর পূর্ণ অনুসরণ
দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ
মাদরাসা ও আধুনিক শিক্ষার সমন্বয়
পরিকল্পিত ও যুগোপযোগী ব্যবস্থাপনা
শিক্ষক-কর্মচারী:
মোট ১০ জন
ছাত্রছাত্রী সংখ্যা:
বর্তমানে ৩৫ জন
একাডেমিক ভবন:
১. সুবিশাল পাঁচতলা অত্যাধুনিক একাডেমিক ভবন (প্রস্তাবিত – বালক)
২. সুবিশাল পাঁচতলা অত্যাধুনিক একাডেমিক ভবন (প্রস্তাবিত – বালিকা)
গ্রন্থাগার:
ইন্টারনেট সুবিধাসহ ৩০টি বিষয়ে ১৫,০০০+ পুস্তক সমৃদ্ধ আধুনিক গ্রন্থাগার।
ছাত্রাবাস ভবন:
২টি পাঁচতলা ভবন (বালক ও বালিকা)
পরিচালনা কাঠামো:
বর্তমানে ৭ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি দ্বারা পরিচালিত।
প্রতিষ্ঠার ইতিহাস (সংক্ষিপ্ত):
২০০৮ সালে বর্তমান মহাসচিব মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন এর নেতৃত্বে এলাকার ৭/৮ জন দ্বীনি-চেতনায় উজ্জীবিত যুবক ছত্রপাড়া ৭নং ওয়ার্ডে (মাওলানা মঈনুদ্দীনের বাসভবনে) এক বৈঠকে একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন গঠনের সিদ্ধান্ত নেন।
তারিখ: ১৭ এপ্রিল ২০০৮ ইংরেজি, বৃহস্পতিবার বাদে মাগরিব
সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২ মে ২০০৮ (জুমাবার) ছত্রপাড়া বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে এক বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে মোট সংগ্রহ হয় ২৩,৬৬৬ টাকা, খরচ হয় ১৯,০২৬ টাকা, অবশিষ্ট ৪,৬৪০ টাকা দিয়ে ইসলামী নব জাগরণ সংগঠনের কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ দেড় দশকের সামাজিক ও দ্বীনি কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দেশ-বিদেশে সুনাম অর্জন করে। সংগঠনের অন্যতম লক্ষ্য ছিল একটি আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা।
এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল ২০২৪, শনিবার, ছত্রপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় এক বিশাল মাহফিলের মাধ্যমে অসংখ্য হক্কানী আলেম ওলামার উপস্থিতিতে ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
সেই থেকে শুরু হয় এ মাদ্রাসার অবিরাম অগ্রযাত্রা।
সভাপতি
মুহাম্মদ হানিফ
01815-711154
ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ
মহাসচিব
মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন
01812-909325
+97155-1372670
ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ