পাঠ্যক্রম
🌺 আহবান:
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
প্রিয় অভিভাবকগণ,
প্রথমত ও প্রধানত নবী করিম ﷺ মুসলমানদেরকে আদেশ করেছেন যেন তারা নিজেদের সন্তানদের ইসলামী ভাবধারায় গড়ে তোলে।
বর্তমান সমাজে যে অনৈতিকতা, দুর্নীতি ও বিপথগামিতা দেখা দিয়েছে, তার প্রধান কারণ হলো ইসলামী ও নৈতিক শিক্ষার অভাব।
এই বিষয়টি উপলব্ধি করে এলাকাবাসীর সহযোগিতায় “ইসলামী নবজাগরণ মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স” প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এই প্রতিষ্ঠানটি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে।
এখানে শিক্ষার্থীদের দ্বীনি, নৈতিক, চারিত্রিক ও মানসিক গঠন নিশ্চিত করতে যত্নশীল পাঠ্যক্রম চালু রয়েছে।
এছাড়াও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী ও পরিবেশ তৈরি করে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
আমরা এ প্রতিষ্ঠান কে দক্ষ শিক্ষক দিয়ে দক্ষ ছাত্র//ছাত্রী তৈরি করব ইনশাআল্লাহ
এ প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের কে সরকারি (ইবতেদায়ী/দাখিল) পরিক্ষা দেওয়ার সুযোগ ও ব্যবস্থা থাকবে।
🌟 আমাদের নূরানী বিভাগের বৈশিষ্ট্যসমূহ:
✅ সরাসরি নূরানী তা’লিমুল কুরআন বোর্ড কর্তৃক পরিচালিত
✅ প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান
✅ মনোরম ও প্রশান্তিময় পরিবেশে শিক্ষা দান
✅ হাফেজি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা
✅ অল্প সময়ে পাঠ্য সমাপ্ত করে দক্ষ হাফেজ তৈরির লক্ষ্য
✅ হাফেজদের নাজেরা, আদব, আকীদা, নামাজ ও অন্যান্য আমলিক প্রশিক্ষণ
✅ সাধারণ শিক্ষা – আরবি, বাংলা, ইংরেজি ও গণিত
✅ সার্বিক শিশু বিকাশে বিশেষ মনোযোগ
✅ নৈতিকতা ও চারিত্রিক গঠনমূলক শিক্ষা
✅ নিয়মিত মেহফিল, দোয়া ও নৈতিক দিকনির্দেশনা
✅ আবাসিক ও অনাবাসিক উভয় সুবিধা
👩🏫 মহিলা বিভাগের বৈশিষ্ট্যসমূহ:
🌸 মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত
🌸 অভিজ্ঞ ও দ্বীনি আলেমা/আলেম দ্বারা পাঠদান
🌸 সম্পূর্ণ পরিপূর্ণ হিজাব পরিবেশে পাঠদান
🌸 আদর্শ নারী গঠনে উপযোগী পাঠ্যক্রম
🌸 আত্ম-শুদ্ধি ও নৈতিকতার চর্চায় গুরুত্ব
🌸 শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশে যত্নশীল ব্যবস্থা
🌸 দাওয়াতি ও ইসলামী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ
🌸 নিয়মিত মেহফিল, মিলাদ, দোয়া ও আলোচনা সভা
🌸 বিশেষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
🌸 পর্যায়ক্রমে দাখিল, তাকমিল ও জামেয়া হাদীস চালু হবে ইনশাআল্লাহ
আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মতো ডালাও ভাবে চাঁদা কালেকশন বা চাউল ইত্যাদি তুলবনা।
শুধু মাত্র ছাত্রদের মাসিক ফি ও পাশাপাশি একটা মানবিক ফান্ড থাকবে সেখানে আমরা কিছু ডোনার নিব যারা মাসিক বা বার্ষিক অনুদান দিবেন সে ফান্ড থেকে গরীব ছাত্র//ছাত্রী কে অনুদান দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করব।
সভাপতি
মুহাম্মদ হানিফ
01815-711154
ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ
মহাসচিব
মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন
01812-909325
+97155-1372670
ইসলামী নব জাগরণ সংগঠন বাংলাদেশ